শেষ সমাধান?
এক বুক যন্ত্রনা একাকিত্বের হাহাকার,
ভেঙ্গে দিয়েছে বাহিরের রঙ্গিন দেওয়াল।
জলন্ত হৃদয়ের স্বপ্ন গুলি হারিয়ে গেছে,
নিঃস্ব বিষাদগ্রস্ত করে দিয়েছে তোমায়।
হারিয়ে গেছ নীল দিগন্তের মাঝে,
মুক্তির উল্লাসে নিশ্চিত সুখী?
ভেবে দেখেছ কি একবার?
এটাই কি ছিল শেষ সমাধান?
ভাবিনি কোন দিন শেষ দেখা এমন হবে,
উওর কি দিতে পারবে?
জানি পারবে না দিতে,
ভিতুর মত পালিয়ে গেলে।
তোমার ইচ্ছা ও অপূর্ণ থেকে গেলো,
স্বপ্ন তোমার নিজের হাতে ভেঙ্গে দিয়ে গেলে,
এমন টা কি কথা ছিলো?
তোমার জন্য আজ মৃত্যু জিতে গেলো।
*****
যেখানেই থেকো ভালো থেকো, প্রার্থনা রইলো।
