Jul 13, 2021

সাহেব দেবনাথ


ক্যালেন্ডার

মুক্ত নয় বন্ধ আমি। সময়ের ঘরে আবদ্ধ ।। মানতে হয় সব আচার নীতি। ক্যালেন্ডারে যা লিখিত।। নতুন বছর নতুন আশা । জাগে মনে প্রাণে ।।বছর পর বছর আসে ।সময়  শেষ হলে।। দিন ফুরিয়ে রাত জুড়াল। ঘরের সাথে সন্ধি।।মাসের পর মাস আসে যায় ।ঝুলে থাক দৃশ্যপটে ।। বছর শেষে তুচ্ছ তুমি ।নতুন আসে বলে।।সময় হলে ফিরতে হবে।অজানা নিরুদ্দেশে ।। কালের পর কাল বয়ে যায় ।  অতীত যায় চলে।।  সংখ্যা গুলি  অবিরত ঘুরে বারে বারে।  মূল্যবান সময় আর আসে না ফিরে।।