খোলা হাওয়া
আজ উড়িয়ে দিলাম আঁচল
তোমার ঠিকানায়,
তৃষার্ত মন বুঝি তোমার পরশ চায়,
অবারিত আকাশ দু'হাত বাড়ায়
যেখানে শুধুই নীল
ভালোবাসার রঙ ছড়ায়৷
অসীম শূন্যে বুঝি
বেঁধেছো ঘর?
একাই নিজেকে বাসবে ভালো
বিশ্ব সংসার হলো পর!
তোমাকে খুঁজে নেবো ঠিক
অনন্ত ধরার মাঝে,
ভাঙ্গাবো অভিমান,
তোমাকে ছুঁয়ে রব অনাবিল সুখে।
