Jul 12, 2021

মোঃ মেহেদী হাসান

সদরঘাটে একদিন (বরিশালের আঞ্চলিক ভাষায়) 

ঢাহায় দুদু আইছিলো য্যানো কোন জরুলি কামে,

কামের শ্যাষে ঝুইল্লা বাসে সদরঘাডে থামে।

লঞ্চে বইয়া চিন্তা হরে রাত্তিরে কী খামু,

কেনতে গ্যালে ফিররা আইয়া আর কি জাগা পামু।

রাখতে জাগা থুইয়া গেছে পায়ের জোতাজোড়া,

আশপাশে কয়, ও মনুরা, দেইখ্যা রাহিস তোরা!

টারমিনালে নামছে দুদু কেনতে কলা-রুডি,

কেনছে হেয়া, এহন ভাবে, লঞ্চে যাইয়া উডি!

অক্কি, সিঁড়ি উডাইছে, লঞ্চ ছাইরাদেহি দেছে,

কান্দে দুদু, লঞ্চ গেছে মোর, পঞ্চও লগে গেছে!