পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে
পৃথিবী টা কেমন মরন
পথের পথিক হয়ে আছে না,
চার দিকে তাকিয়ে দেখো শুধু হাহাকার।
কে জানে কখন মরন মামার তোমার আমার প্রিয় হয়ে যাই।
ধবংস যেনও মুখ নাড়া দিয়ে উঠলো সব পাপের ফল দিতে।
চারদিকে শুধু না খেতে পাওয়া মানুষ ,নিশ্বাস প্রশ্বাসের অভাব।
দূরভিক্ষতা,অর্থহীনতা,হীনমন্যতায় ঘেরা।
মনুষ্যত্বহীন মানব, মানুষ রূপী হিংস্র পশু।
কে জানে?কখন কে কাকে ?গ্ৰাস করে নেয়।
নিস্তব্ধ হয়ে চুপ্টি করে বসে যেনও,
পৃথিবী টা মানুষের লীলা খেলা দেখছে।
দিশে হারা হয়ে বসে আছে সব
কখন যে একটা দমকা হাওয়া এসেকালবৈশাখী ঝড়ের মতো
উড়িয়ে নিয়ে যাবে।
কালবৈশাখী যেমন ছিন্নভিন্ন করে উড়িয়ে শুধু রেখে যায় ধূলি বালি ,ঠিক তেমনি মানুষের অস্তিত্ব মুছে দিয়ে রেখে যাবে শুধু পরিত্যক্ত দেহ গুলি।
কে জানে কখন, এই দূঃযুগে
আমাদের ভাগ্যে ও এই সময় চলে আসে।
