লাশ
(প্রথম অংশ)
মাঝ সমুদ্রে ভেসে যাচ্ছে একটি লাশ,পিঠে
বেকারত্বের বোঝা নিয়ে ভারত থেকে রওনা দিয়েছে ফরেনে চাকরির সন্ধানে
ভূগোলের মানচিত্রের দেশগুলিতে নোঙর করতে না পেরে ব্যাগ টা ঘুছিয়ে নিয়েছে এ পাশ ও পাশ সার্টিফিকেটে।
সে ভেসে যাচ্ছে সমুদ্রের তলায় লাল মাছেরা ও তাকে কামড়াই না
ভাসতে ভাসতে সে ভাবছিল সতেজ দেহের অংশ গুলির কথা যে অংশ গুলি খসে পড়ে গেছে
অতিরিক্ত নোনা জল পান করায় তার ক্ষিদা মিটলেও মৃত্যু হয়েছে। সে ভেসে যাচ্ছে....
কিছুক্ষন পর মৃতদেহ টি লেন্ড করবে।
তার ব্যাগের পেছনের দুটি চেন খোলা,ফাঁকা পকেট রেখেছে মাস পেরোলে মাইনে পুড়বে বলে,
রেলের টিকিত গুলির পেছনে কলম দিয়ে লিখেছে
আমার পরিচয় বেকার তাই ভেসে ভেসে যাচ্ছি
একটি চাকরির সন্ধানে।
সামনের মাসে ফিরে আসবো বাড়িতে বিয়ে
এসেই কারেন্ট বিল জলের টেক্স আর বাবলির স্কুলের টাকা চুকিয়ে দেবো,
এই কথা ভাবতে ভাবতেই জাহাজের বগি থেকে ছিটকে পড়ে একটি মানুষ অর্থাৎ এই লাশটি।
