Jul 12, 2021

অভিজিৎ রায়

আন্ডা গরীব (নোয়াখালী)

আন্ডা গরীব! হিল্লাই বেগে গাল্লায় আন্ডারে

কি যে দোষ কচ্চি আন্ডা বুঝাইতে ন হারি কেউরে


কথায় কথায় মাইনসে কয় তোরা  ছোটলোক

ছিড়া কাথায় ঘুমাই স্বপ্ন দেখস তোরা ওতি বড়োলোক


তোরা এক বেলা খাইলে তিন বেলা থাকস উয়াস

এই গরমে তোরা ফ্যান ছাড়া কেনে ঘুমাস ?


আন্ডা গরীব দেখি বাজারে গেলে দোয়ান দার কয় তোরা দাম জিজ্ঞায় কিতা করবি কিনার তো হাডান নাই


আন্ডা যদি নতুন কাপড় হরি হিংসায় জলে হগলে

কিল্লাই হরস নতুন জামা? তোরারে দেখলে আন্ডার গা জ্বলে


ছিড়া জামা আর মঙ্গল সূত্রের মালা তোরারে  মানায়

নতুন জামা আর স্বর্ণের হার থাইবো বড়োলোকের গলায়।