Jul 15, 2021

মন্দিরা ভারতী


চঞ্চল মন
চঞ্চলতা যখন ঘেরে আমায়
বিরহে ব্যাকুল হয়ে ওঠে মন,
ও আমার প্রিয়তম তুমি এসে
প্রেম দিয়ে যাও তখন।
জগতের কোলাহল থেকে
যখন একাকীত্ব আমায় গ্রাস করে,
তখন ওই একাকীত্বে মনে হয়
সাহারা দিয়ে যাও তুমি বাহুতে ভোরে।
গর্জন - তর্জনের তান্ডবে
নীলাম্বর শ্যামল হয় যখন,
আশা সূর্যও হারিয়ে যায়
তুমি সূর্য হয়ে হেসে যাও তখন।
প্রদীপে আলো যেমন
    যেমন হৃদয় স্পন্দন,
তুমিও বলো তেমন - "আমরা দূরে কোথায়! 
এই মিলন বিরহের কথা বলিও না প্রিয়,
এতো জন্ম জন্মান্তরের বন্ধন"।।