Jul 13, 2021

পূনম দাস

প্রতিমুখ

চুল স্ট্রেইট করে চুলের দৈর্ঘ্য বাড়াতে পারবো না, 

তুমি বরং আমার কোঁকড়ানো এলোমেলো চুলের প্রেমে পরো।

আমার শুষ্ক ত্বকের কালো দাগগুলো হাইলাইটার দিয়ে ঢাকতে পারবো না,

তুমি নাহয় আমার কালো ত্বকটাকেই ভালোবেসো।

রকমারি রঙমশাল দিয়ে চোখের উপর নকশা করতে পারবো না,

তুমি শুধু আমার দুচোখের কাজলটাকে ভালোবেসো।

ফেসইপাউডার, ফাউন্ডেশন দিয়ে নিজের চেহারার রং পালটাতে পারবো না, 

তুমি আমার রংটাকেই আপন করে নিও। 

 রোদ্দুরে গরমে নাকের দুপাশে ঘাম এলে 

ফ্যানের সুইচটা অন করা অব্দি না থেকে তোমার পকেটে থাকা রুপালটা দিয়ে ঘাম মুছে দিও। 

বিভিন্ন রকমের পোশাক পরিধানের বাহানা না করে, 

তুমি একটি লালপাড়ের শাড়ি এনে দিও। 

বাহ্যিক সৌন্দর্য প্রেমে না পরে 

তুমি আমার মনের খোঁজটি নিও।