Jul 17, 2021

গোপাল বণিক

কিউমুলোনিম্বাস

বর্ষা তে ভরসা নাই আমার,

তোর আগমনীর সুরে অণ্ডকোষের নাচে নাচুক,

আমি আছি সর্বহারার দলে।

কতো রাত বিনিদ্র কেটেছে

টিনের ছিদ্রান্বেষণ দুই চোখে

আটকাতে পারিনি তোর অবাধ বিচরণ।

এইসব দেখে তোর খেয়ালি মন-

হেয়ালির চাঁদরে মুড়েদিয়েছিলো আমার স্বপ্ন।

স্কুলের পথে তোর প্রত্যাশিত আগমন

দুহাত ভরিয়ে তুলতো ব্যঙ্গ বিদ্রুপে,

কাকভেজা শরীরে অতৃপ্তির হাসি নিয়ে

ভাসিয়ে দিতাম স্বপ্নের ভেলা।

ফুটে উঠতো আরও কত করুণ স্বপ্ন।

না থামলে চলবেনা-

তরী থেকে তীরে উঠতেই হবে।

কিউমুলোনিম্বাস মেঘের পর্দা ভেদ করে

ফুটবে এক রঙিন সকাল।

আমরণ বর্ষার শেষে শান্তিপর্বে

সেইদিন ছড়াবো সুদিনের ঘ্রান।।