হলুদ বনের প্রজাপতি
চোখে চোখে দেখা ,মৃদু হাসি রেখা।
তারপর দূরত্ব গেলো কমে
এলো কাছাকাছি।
মনের ভিতর একনদী ঢেউ,
চোখ ভরে উঠলো জলে।
সূর্যটা সরে গেছে,
বেশ কিছুটা দূরে।
এমনসময়--
একজন শার্টের কলারটা ঠিক করে দিল,
অন্যজন শাড়ির আঁচল।
ঝড় এলো, শুরু হোলো বৃষ্টি--
গাছের তলায় ভিজছে দুজন
যদিও একসময় বৃষ্টি গেল থেমে
তবু আজ থামবেনা ওরা।
একসাথে হেঁটে যাবে
ওরা হেঁটে যাবে পৃথিবীর পথে।
