ছুটি
মনের গহীন বনে সারা পায়
ব্যথিত সময়ের মাঝে ব্যস্ত আজ।
আনন্দ ছুটির ইচ্ছে মনে,
তাকে হারিয়ে গহীন বনে!
ফিরে তাকাই ছুটির দিনে,
আনন্দ নেই বর্তমানে।
সময়ের মারে নদী হারাই আপন কুল,
ছুটি তখন কৃষকের ঘরে ব্যাকুল।
নেইকো তব আনন্দ মনে
বিধি তুমি কোন্ রণে,
তুমিও আজ আনন্দ ছুটির কর্ম হারা?
