শশা বিরহ
দেববাবুর শশা গাছে
চারটি শশা ছিলো।
হৃষ্ট পুষ্ট মোটা সোটা
দেখতে খুবই ভালো।।
যতন করে দেব বাবু
করেন তদারকি।
কোন সুযোগে নিলো চোরে
চোখে দিয়ে ফাঁকি।।
প্রাতঃভ্রমন সেরে বাবু
এলেন বাড়ি ফিরে ।
চক্ষু হল চড়কগাছ তার
শশার পানে ঘুরে।।
মনটি বেজার হলো বাবুর
গেলেন গাছের পানে।
গাছটি ফাঁকা দেখে তিনি
দুঃখ পেলেন মনে।।
চোর দুটি পালাচ্ছিলো
পিছু নিলেন তিনি।
পাশের পাড়ায় থাকে ওরা
চিনি তাদের চিনি।।
চোর চোর ধ্বনি শুনে
জাগে পাড়ার লোক।
ভূড়ি নিয়ে দৌড়তে গিয়ে
উল্টে বাবুর নোখ।।
