রাখীবন্ধন
ভালবাসা যেন এক মায়া,
রূপ ও নেই, নেই তার কায়া।
আছে শুধুই ভালোবেসে ভালো থাকার আশা,
এই যেন শ্রদ্ধায় জড়ানো খুনসুটি আর ভালোবাসা!
রাখীর বাধনে বেঁধে রাখা,
আমরা যেন একটি গাছের দুটি শাখা
নাইবা হলাম রক্তের আপন,
মনের টানে দুজনেই এখন স্বজন।
সাতরঙা সেই সুতোর বাধনে,
খুশি খুঁজে নিলাম তোদের সনে।
