স্বাধীন ভারত
স্বাধীন হয়েছে আমার দেশ, স্বাধীন হয়েছে প্রান।
স্বাধীন করেছে মহান বীরপুরুষ
বৃদ্ধি করে দেশের আত্মসম্মান।
মহাজনেরা চলে গেছেন স্বর্গে,
দিয়ে গেল অফুরান স্মৃতি।
কিন্তু তাদের অবদান রয়েছে এই দেশে।
তাদের এই অবদান বেঁচে থাকবে প্রতিটা ভারতবাসীর মনে-প্রানে।
আজ নেই তারা।
মহাজনেরা বেঁচে থাকবে
প্রতিটা ভারতবাসীর আপন মনে।
তাদের জন্যই আজ প্রতিটা ভারতবাসী নিজের মতো হাশি-খুশি।
প্রাণ খুলে বাঁচতে পারছে
সকল ভারতবাসী।
কোথাও নাহি কোনো ভেদাভেদ।
