সন্ধান
অব্যক্ত যন্ত্রণায় ছটফট করতে করতে-
হাতরে বেড়িয়েছি ...,
একটা কোমল স্পর্শ।
নাহ্ ! পাইনি ...
সময় চলে গেছে
বহমান নদীর মতই।
শুধু স্মৃতির ডায়েরির ছেঁড়া পাতায়
জমে আছে কিছু কাটাকুটি
আর- অপ্রয়োজনীয় ভাবনা।
সময়ের ভগ্ন উপকূলে দাঁড়িয়ে
তাই -
আজও সেই স্পর্শের সন্ধানে
মন খোঁজে ফেরে,
সঠিক ঠিকানা ...।
