Jul 20, 2021

তমালশেখর দে

ভালোবাসা 

একগুচ্ছ ভোরের ঘাস নিয়ে এসেছি আপনার জন্য!আপনি তাতে মাথা রাখুন। শিশিরের জল দিয়ে ভিজিয়ে দিই আপনার এলোচুল।এক ফোঁটা জলকে গড়িয়ে যেতে দিন, তার আপন গতিতে। আল পথের মতো কপালে বিছিয়ে দিই কুয়াশাভেজা পথ। চোখের পাতায় বিছিয়ে দিই ঘুম। তারপর সব চুপচাপ। আপনি ঘুমান।আমি  ঘুমন্ত আঁখির পলক থেকে  ঝেড়ে দেবো  অশ্রু। বুক থেকে তাড়িয়ে দেবো  দুঃস্বপ্ন। 

আপনি ঘুমান । আপনার পাশে জমা রইল আমার বিনিদ্র চুম্বন ।