Jul 14, 2021

উজ্জ্বল ভট্টাচার্য্য

সব পুরুষ নষ্ট নয়

সব পুরুষ নষ্ট নয়।

নারীর আপন বাপ-ভাইয়ের মতো,

কেউ কেউ আছে বোঝে দায়িত্ব বোধ।


যদিও বা ধর্ষক শব্দ পুংলিঙ্গ।

সমস্তটাই কি পুরুষের দায়?

মানছি আজ নারীর কাছে পুরুষ আতঙ্কের,

তবে তাই বলে কি জাতিগত ক্ষোভ?


ধর্ষণের খবর যখন পাই...


কখনো কখনো আমারও লজ্জা করে,

আয়নায় দাঁড়িয়ে নিজেকে বলতে পুরুষ!

আচ্ছা বলুনতো দেখি?

কিছু পিশাচের কান্ডে

আমরাও কি ঐ একই অমানুষ!


নারীর চেয়ে হয়তো কম কোমল...


আমরাও তো মানুষ।

আমাদেরও কষ্ট হয়!কান্না পায়!

কথা হচ্ছে শক্ত চামড়ায়

চাপা দাড়ির ভেতর

খুব সহজে লুকিয়ে রাখতে পারি।


সন্ধ্যে নামলেই নারীর বুকে ধড়ফড় !

সবাই কি সেই সুযোগ খুঁজে ফেরে?

কখনো কখনো বিশ্বাস অবাধ্যে রেখো

দেখবে নারী কিছু বোঝে 'পুরুষ' অর্থ।


একেবারে ভয় পেওনা।

ছুঁয়ে দেখো মাঝে মাঝে না হয়,

আমরাও নজরুলের সাম্যতন্ত্রে পড়ি

'সব পুরুষ নষ্ট নয়'।