অলীক ইচ্ছেরা
জীবন তুমি বাঁচবে , কত সংগ্রাম
প্যাকাটি শরীর নিয়েও-----
যদিও বক্ষ শুকিয়ে নীরস,
তবুও কোলে হাসে কাঁদে ভবিষ্যত,
রেখে যাও আগামির বুকে,
নিজের পরিচয়।
সৃষ্টির অমোঘ আলিঙ্গনে তুমি বাঁধা
খিদে কুহকে আসে ক্লান্তিময় ধুলিঘুম
শত ছেঁড়া কাপড়ে যৌবন ঢাকো,
তুমিতো অদ্ভুত এক চাষী,ফসল ফলাও
দুখের চিরাগ হয়ে
সৃজন সম্ভারে আঁকা থাক চারন ভূমি।
নাইবা রইল বাড়িঘর ,নাইবা রইল স্থায়ী ঠিকানা
তবু পৃথিবীর বুকে চিহ্ন এঁকে এঁকে যাওয়ার
তীব্র আকাঙ্খা জীবন থাক না অথৈ সাগরে খড় কুটোর মতো ডুবে ভেসে,
তবু অলীক ইচ্ছেরা------
কল্পনায় বিভোর রবে চিরদিন।
