Jul 12, 2021

অংকুর রায় অনিক

কখনো যদি অনুতাপের সমুদ্রে ভেসে

পাল তোলা নৌকার মতো আমার কাছে আসতে চাও,

তবে তোমার সব দোষ ভুলে আমি তোমাকে ফিরিয়ে নিতে এক সেকেন্ডও ভাববো না।

আমি জানি, আমাকে ছেড়ে গিয়ে

তুমি সুখে নেই।

আমি জানি, আমার জন্য আজও তুমি নোনা জলে বালিশ ভিজাও।

হয়তো তুমি নিজেকে ভালো রাখতে নতুন কারো সাথে

নিজেকে জড়িয়ে নিয়েছো,

কিন্তু আমার জায়গাটা কখনো তাকে তুমি দিতে পারো না- এ বিশ্বাস আমার আছে।

আমি জানি, তুমি এখনো লুকিয়ে লুকিয়ে আমার প্রোফাইল দেখো।

আমি জানি, এখনো তুমি আমার ছবির দিকে অপলকভাবে তাকিয়ে থাকো।

আমার সাথে কথা বলার তীব্র ইচ্ছে নিয়ে

কখনো আমার নম্বরটি ডায়াল করে ফেলো

আবার পরক্ষণেই এক অজানা শক্তি, তোমার সেই ইচ্ছেকে দমন করে ফেলে।

আমি জানি, এখনো তুমি আমার কাছ থেকে কল পেতে মুখিয়ে বসে থাকো,

অচেনা নম্বর থেকে কল আসলে

প্রথমে আমার কথাই ভাবো।

হ্যাঁ এইভাবেই

ঠিক এইভাবেই 

আমি আজও নিজেকে মিথ্যে সান্ত্বনা দিয়ে যাচ্ছি।

কারণ তোমার চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারিনি।

হয়তো কখনো মানতে পারবো না।


আমি জানি, তুমি আজও