মৃত্যু জেনে ও সংগ্রাম
সমাজের বুকে চলছে আজ অনবরত মৃত্যুর মিছিল,
সেখানে আমার লাশ তাও হতে পারে শামিল।
এখনো সময় আছে হও হুঁশিয়ার,
না হয় এই ভুলের মাশুলে থাকবে না এখতিয়ার।
সচেতনতা আমাদের এখন মুক্তি
একতাই পরম শক্তি।
হেলায় হেলায় গেল অনেক জীবন,
প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে মরণ।
এই যুদ্ধে বাঁচতে হলে মানতে হবে সরকারি নিয়মনীতি,
এছাড়া আমাদের সামনে নাইকো কোন গতি।
ঘরে বসেই থাকতে চাই কিন্তু কিভাবে থাকবো ঘরে?
শ্রমিক আমি দিনমজুর অন্ন নাই যে পেটে।
তাইতো প্রতিদিন বেড়িয়ে যাই, এক মুঠো অন্নের আশায়।
আমার মুখপানে চেয়ে থাকে আমার পরিবার
মাঝে মাঝে জিজ্ঞাসা করে এনেছি কি আহার?
তাই মৃত্যু মিছিলে জয় করে চলতে হবে আমাদের,
রক্ষাকারী আছে একজন, তাই সঙ্গ চাই জনগন তোমাদের।
