Jul 16, 2021

তপা মজুমদার


রুকমিনি

গৃহিণী হতে  গিয়ে

হলাম চোখ কান খোলা অন্ধ।

যার  পিঠে ছুঁড়ি, মাথায় খড়্গ

হর্দম চলে দ্বন্দ্ব। 


রান্নায় সুস্বাদু আর তিক্ততা -

কর্তার ইচ্ছায় কীর্ত্তণ।

রোজগেরে গিন্নি হওয়া তাও...

মৌ...রাণী যেমন।


শর্তে -শর্তেই নর্দমার জীবন

ফিঁকে  নাম গৃহিণী।

ষোলকলা বত্রিশ পিঞ্জর... 

ভঙ্গুর তবুও ঘরণী। 


নাম, যশ প্রতিপত্তিতে...

রূপ তার গৃহিণী।

নাকের ডগায় দড়ি বাঁধা

হাতের পুতুল রুকমিনি।