Jul 16, 2021

নীতা সরকার

রথের মেলা

রথের মেলা, রথের মেলা

হরেক রকম রঙের মেলা।

হরেক রকম মাটির পুতুল

হরেক রকম গহনাগাটি।


নাগরদোলায় চড়ব আমি

কিনবো বেলুন, বাঁশি।

গরম পাঁপড় ভাজা আর জিলিপি,

খেতে ভালোবাসি।


ওই দেখা যায় রথের চূড়া

টানতে হবে রথের দড়ি

ছুঁতে হবে রথ

নিতে হবে লুটবাতাসা।


জয় জগন্নাথ প্রণাম করে

চেয়ে নেব একটু আশির্বাদ

রথের মেলায় মজা করে

ফিরবো বাড়ি সন্ধ্যেবেলা।