অচেনা শহর
অচেনা শহর দেখেছি আমি,
হেঁটেছি অচেনা পথে।
হাজারো পথিক দেখেছি আমি,
অচেনা শহরে এসে।
ভাবিনি আমি এমন হবো,
ঘুরাঘুরি করবো দেশে দেশে।
দুঃখ দেখেছি পথশিশুদের,
আমি অচেনা শহরে এসে।
বৃদ্ধ মায়েদের কান্না দেখেছি,
শুনেছি আত্মচিৎকার।
চলার পথে আর্বজনার দূরগন্ধে,
অচেনা শহরটি আজ অপরিষ্কার।
ভালো নেই আজ অচেনা শহর,
শুধু চলছে হানাহানি।
প্রতিবাদের সুর হারিয়ে গেছে,
অচেনা শহরে এসে শুনি।
ভালোবাসার চেয়ে আঘাত বেশি,
অচেনা শহরের দিন রাতে।
দমন পীড়ন দেখেছি কতো,
অচেনা শহরে আমি এসে।
