Jul 12, 2021

পায়েল দে


অভ্যন্তরীণ সাজে অপরূপা নারী 

সবসময় মেকাপ দিয়ে নিজেকে বাহ্যিক সৌন্দর্য এ ঢাকো কেন

তুমি তো নিজের রূপেই রূপবতী 

নিজের অন্তর থেকে নিজেকে সাজাও

বাহ্যিক সৌন্দর্যে নয় 

জেনে রেখো তুমি নারী 

তুমি অপরূপা

বাহ্যিক সৌন্দর্য শুধু দুই দিনের

আর অন্তরের রূপ ই তো আসল

বাকি সব ফিকে

কি হবে এই রং মেখে

তুমি তো তোমার হৃদয়ের আলোয় আলোকিত

তুমি সেই যে ছোট থেকে হাজার ঘাত প্রতিঘাতে নিজেকে মজবুত করে গোটা দুনিয়ার সাথে লড়াই করে আজ গোটা দুনিয়া কে হারিয়ে তুমি জয়ী

তাহলে রূপের ক্ষেত্রে কেনো এই রং দিয়ে ঢেকে রেখেছো

প্রমাণ করে দাও তুমি কালো হলেও এই জগতের আলো 

আর সুন্দর হলেও তুমি শুভ্র পদ্ম

কোনো  অংশেই তুমি কম নও 

কারণ তুমি নারী

কারোর কথায় কান না দিয়ে নিজের রূপে নিজেকে তুলে ধরো এই জগতে 

ভুলে যেও না সোনার আংটি বাকা হলেও মন্দ নহে

সেখানে তুমি নারী

তোমার চোখে কখনো থাকে মমতার স্পর্শ আবার কখনো থাকে শাসনের ছোঁয়া আবার কখনো  অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ছায়া

তুমি যে নারী

তোমার হাত কখনো থাকে তুলোর মতো নরম আবার কখনো থাকে  লোহার মতো শক্ত

তোমার হৃদয় থাকে কখনো কোমল আবার কখনো হয়ে উঠে কঠোর

কারণ তুমি নারী

তোমার মধ্যে দিয়ে এক নতুন প্রাণ আসে তুমি কখনো হয়ে উঠো জন্মদাত্রী আবার কখনো রুদ্ররূপি মহা কালি

ভুলে যেও না তুমি এই জগতের আলো তোমার মধ্যে দিয়ে এই জগতের আত্মপ্রকাশ সে তুমি যেই রূপে থাকো না কেনো 

তাই নিজের রূপে হয়ে উঠো অপরূপা 

নিজেকে বাহ্যিক রূপে নয় অভ্যন্তরীণ রূপে সাজিয়ে তোলো

হয়ে ওঠো অভ্যন্তরীণ সাজে অপরূপা নারী

জগতের সামনে নিজেকে  

তুলে ধরো অপরূপা নারী হিসেবে

এ তো যে সে সাজে নয়

নিজের   হৃদয়ের আলোয় আলোকিত হয়ে হয়ে উঠো 

অভ্যন্তরীণ সাজে অপরূপা নারী।