Jul 12, 2021

সন্দীপ চক্রবর্তী

আমি মানুষ

না আমি হিন্দু...  না আমি মুসলিম...

না আমি বৌদ্ধ...  না আমি খ্রিস্টান...

আমি মানুষ শুধুই মানুষ

রক্ত মাংসে গড়া একটা মানুষ....


জাতের নামে বজ্জাতির এই নোংরা খেলা তোরা আর খেলিসনা...

লালন বিবেক চৈতন্য নজরুলকে

কেন তোরা মানিসনা...

ধর্মের দোহাই দিয়ে মানুষ খুন আর তোরা করিসনা...

মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তা কি তোরা কেউ জানিসনা....


না আমি হিন্দু...  না আমি মুসলিম...

না আমি বৌদ্ধ...  না আমি খ্রিস্টান....

আমি মানুষ শুধুই মানুষ

রক্ত মাংসে গড়া একটা মানুষ....


মানুষে মানুষে ভেদাভেদের এই বিষাক্ত বীজ তোরা আর বুনিসনা...

জাতপাত আর উঁচ নিচ ভুলে সবাইকে তোরা কেন বুকে টানিসনা....

জগৎ মায়ের সন্তানেরা সবাই সমান কেন তোরা বুঝিসনা....

ভ্রাতৃত্বের বন্ধনেতে একই সূত্রে কেন তোরা বাঁধিসনা....


না আমি হিন্দু...  না আমি মুসলিম...

না আমি  বৌদ্ধ...  না আমি খ্রিস্টান...

আমি মানুষ শুধুই মানুষ

রক্ত মাংসে গড়া একটা মানুষ....