হারানো শৈশব আর নস্টালজিয়া
ছেলেবেলার রথ সাজানো,
আম আঁটির ভেঁপু বাজানো,
তেলে ভাজা, জিলিপি,পাপড়-
রথতলায় কাদায় দাগ লাগা নতুন জামা-কাপড়..
আজ আর নেই সেই আনন্দ আর আমেজ।
এখন তো নিত্যদিন ভার্চুয়াল ওয়ার্ল্ডে
স্ট্যাটাস আপলোডের দৌড়ে
অদ্ভুত প্রতিদ্বন্দিতায় বাড়াচ্ছি মনকাড়া ইমেজ..।
কিন্তু ভার্চুয়াল জগৎের মিথ্যে মোহমায়া, যেন আলেয়ার আলো...
নয়তো বা মরু মরিচীকা
কৃত্রিমতার জৌলুসে নিজেকে ঢাকছি রোজ...।
