Jul 12, 2021

টিটু বনিক

সবাই চলে যায় 

তুমি কেন স্মরণ কর আমায় 

আমি কি নদী?

যে সারাজীবন বইতে থাকবো।

আমার আছে এই দেহ 

হইতো একদিন জ্বলে যাবো শশ্মানে

নইতো একদিন গলে যাবো  কবরে।

আমি ক্ষয় আমি মৃত্যু

একদিন চলে যাবো এই স্বর্গ ছেড়ে 

আর মিশে যাবো ওই আধারে।

যেখানে সবাই একাকার 

যেখানে একই গাছের সবাই অজস্র পাতা 

যেমন একই গাছের সবাই অসংখ্য ডালা।

যেখানে আমাদের উৎস এক

আমাদের শরীর এক 

যেখানে আছে শুধু পরমাত্মা আর তার বহু রূপ।