Jul 16, 2021

মায়া রানী মজুমদার

যেতে চাই

চল মোরা হারাই ঐ তেপান্তরের মাঠে। 

যেথায় কৃষক সোনার ফসল কাটে।

সোনালী মাঠের সবুজ বনানিতে।

ইচ্ছে করে মনের সুখে হারাতে। 

অসহ্য এই জনমানবের ভীড়। 

যেতে চাই ইচ্ছে নদীর তীর। 

নদীর  মৃদু মধুর সমীরণ।

দেহে  জাগায় শিহরণ।

কত  মধুমাখা আশা। 

জাগে  ভালোবাসা।

শুধু তুমিই ভরষা।

নেই আর ভাষা।

হতাশার আশা? 

আশার আশা।

ভালো ভাষা। 

ভালোবাসা।

চলো যাই।

হারিয়েই।

শুনছো! 

আছো! 

হাসো!