Jul 13, 2021

অতনু রায় চৌধুরী

আঘাতের কথা

প্রতিবাদের ভাষা হারিয়েছে 

তবুও চোখে চোখ রেখে এগিয়ে চলার সাহস আছে।

আছে বিশ্বাসে ভরা বুক,

অন্যায়ের যোগ্য জবাব ঠিকই আসে

হয়তো সময় লাগে খুব।


এটা ঠিক ধ্বংস নয়, এটা সত্যের জয়

এই জয় গড়ে তুলে এক নতুন পরিচয়।

আর যারা ভাবে ভুলে গেছে, তারা আসলেই বোকা

সবকিছু ভুলে গেলেও মানুষ

ভুলে না আত্মসম্মানের আঘাতের কথা।