মার্কস
আমাদের পড়ালেখা চলে ধুঁকে ধুঁকে
পরিক্ষা কাছে এলে বইয়ে পড়ি ঝুকে।
জ্ঞান-টান গোল্লায়, পাস হলে হবে,
মার্কস পেলে কিঞ্চিৎ, ঠেকায় কে তবে?
বিগত তিন সালে, যা এল এক্সামে,
দেখে নিলে সাজেশন, মুখস্থ হরদমে।
বই গুলো সেজে থাকে টেবিলেতে সুন্দর,
টিউশন নোট আছে, তাজা তাজা ফরফর।
গলি গলি মোড়ে মোড়ে বেকাররা মাষ্টার,
আছে রুম ভরা টেবিল, বোর্ড আর ডাষ্টার।
সরকারি স্কুল যেন পার্ট টাইম পাঠশালা,
টিউশনে পড়া হবে, অহরহ টাকা ঢালা।
অনুভবটা গেছে মরে, জিন্দা শুধু মার্কস,
তাই ত রান্নাঘরে ছাত্র, খুজছে তড়িৎ ফ্লাক্স।
অন্ধ দৌড়ে ব্যাস্ত আমরা, বন্ধ বইয়ের পাতা।
বিরক্তিকর অধ্যয়নটা খাচ্ছে মোদের মাথা।