Feb 18, 2022

রিয়া বৈদ্য

নিস্তব্ধতা  

আগের যা কিছু ছিল 
সবই  প্রায় হারিয়ে গেছে 
প্রাচীন বটের শান্তির ছায়া
হলুদ রঙের বটের ঝরা পাতা 
সবুজ ঘাসের লালচে শুষ্ক মাথা ।
গুটি কয়েক কিশোর বসে
খেলার উপকরণহীন আড্ডায় 
মাঠে নিরব শূন্যতা
ফুটবলের দৌড় নেই 
নেই কাদা মাখা গায়ে হুড়োহুড়ি ।
রাখালের গরুদের সাঁঝে ফেরা নেই 
নেই পাখির ঝাঁকের নির্মল আকাশ 
নেই আগের সাঁঝের শঙ্খ ধ্বনি 
হ্যারিকেনের আলোয় লেখাপড়া 
ঠাকুরমার মুখে ভুতের গল্প ।
দিনের পশ্চাতে নামে রাত 
নিয়মিত আসে বটে প্রভাত 
অপরিচিতের নানান রূপে 
পাখিদের কলকাতা হীন 
নিস্তব্ধতা নিয়ে ।