Feb 17, 2022

জয়দিপা মজুমদার

মা

মাগো তুমি চিনতে শেখাও আপন পরিজন, 
সেই সন্তানদের কাছেই হয়ে ওঠো তুমি তুচ্ছের কারণ। 
মায়ার ভান্ডার তুমি তার নাই তুলনা, 
তবুও কেন মা তুমি তাদের কাছে ফেলনা। 
যেই সন্তানদের মুখে দিনের পর দিন কষ্ট করে তুলেছিলে অন্ন, 
আজ সেই তাদের ঘরেই একটু ঠাই হয়না তোমার জন্য। 
যাদের জন্য পরাণ তোমার গোপনেতে কাদে, 
তাদের কি কষ্ট হয়না মা তোমার কষ্ট দেখে? 
মনে আছে মা যেদিন সন্তানের কান্না তুমি প্রথম শুনেছিলে, 
তখন মা মনে হয়েছিল তুমি বিশ্ব জয় করেছিল। 
রাত জেগে কষ্ট করে তাদের বড়ো করেছিলে, 
এখন তারা কষ্ট দেয় তোমার বৃদ্ধকালে। 
তারাও যখন মা হবে মা বুঝবে কতো জ্বালা, 
একটু শুধু সবুর করো মা দেখবে তাদের লীলা।