Feb 18, 2022

তপন সরকার

বসন্ত ঋতুর মজা

শীতের শেষে আসে বসন্ত
প্রেমের এই ঋতু,
প্রথম দিকে শীতের প্রকোপে
হয়না ঠান্ডা থিতু।

সরস্বতী পুজো আসা মানে 
বসন্তের খবর আনা,
আম গাছে মুকুল ধরলে 
শীত ঋতুর মানা। 

পলাশ ফুলে ভরে যায় 
চারিদিক হয় লাল,
আরও নানান রকমারি ফুলে
ভরে গাছের ডাল।

রঙের খেলায় মেতে ওঠে 
বসন্তের চৈত্র মাসে,
আবাল বৃদ্ধ বনিতা সকলে
দোলের খুশিতে হাসে।

ফাগুন মাসে কোকিলের ডাকে
ঘুম ভাঙে সকালে,
শালিকের কিচির মিচির শব্দ
ভরা গাছের ডালে।

নানান রকমের রকমারি ফুলে
ভরা থাকে বাগান,
আকাশ বাতাস মুখরিত হয় 
টিয়া ময়নার গান।

কখনো গরম কখনো ঠান্ডা
এই নিয়ে চলা,
কড়া নাড়ে বাংলা সালের
নতুন খবর বলা।