পহলগাম
দুই শয্যার দুশো বাইশ নম্বর রুমে
কেউ একা,
রাত দুটো বাইশ,
হিমশীতল ঘুমে পহলগাম,
সেই কবে ছেড়েছে বাড়িঘর
মন আনচান,ফেরার দিন গোনা,
আছে অসম্পূর্ণতা,অপ্রাপ্তির দীর্ঘশ্বাস
থাকবে সঙ্গী আজীবন,সব প্রাপ্তিতেও
বিরহের মুকুরেই হবে পাপস্থলন ?
নিষ্কলুষ শ্বেতশুভ্রতায় সেইতো পরম প্রাপ্তি.....