অন্তরের যন্ত্রনা
শহীদের তাজা রক্তে ভেজা
রাজপদ যেন ''লোহিতের নদী''।
সেদিনের ঘটনা চোদ্দৌই ফেব্রুয়ারি,ছিল
ভালবাসার দিন।
তোমরা ছিলে অতন্দ্র প্রহরী
রেখে গে'লে রক্ত ঋণ।
পূজার ফুলে ঠাকুর বেদীতে
হোক তোমাদের ঠাঁই।
চোখের জলেতে নৈবেদ্য
আমার বুকের পাঁজর ভাঙ্গা
কান্নায় খুঁজি আত্মার শান্তি।
আবার এসো গো ফিরে
এই ধরণীর পরে
আমারি সন্তান হ 'য়ে।।।