একুশে ফেব্রুয়ারি
মাতৃভাষার অবিস্মরণীয় দিন একুশে ফেব্রুয়ারি,
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কী ভুলতে পারি?
একুশ মানে সূর্যের সেই রক্তিম আভা।
একুশ মানে বরকত,জব্বরের ভাষা আন্দোলনের আলোচনা সভা।।
বাংলা ভাষা সুমধুর , সব বাঙালীর কাছে,
একুশে ফেব্রুয়ারি পালনের মতো আর কী সুখ আছে?
একুশ মানে অন্তরে অন্তরে বাংলার গান।
একুশ মানে শহীদদের আত্মবলিদান।।
বীর শহীদের বক্ষে সাজিয়ে রজনীফুলের ডালা।
একুশে ফেব্রুয়ারিতে মাতৃভাষার জয়গান লিখেছে বাংলা বর্ণমালা।।