Feb 17, 2022

ভবানী বিশ্বাস

শব্দ

প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে এই শব্দ শুনি। 
যখন কোলাহল বন্ধ হয়, 
বায়ু যখন নরম হাতে শরীর চুম্বন করে, 
এ দেহ শীতল হয়, 
ঠিক তখন ঝিঁঝিঁ ডাকের আবাহটা সিঁই সিঁই করে কানে বাজে। 

আমি কিছুক্ষণ পর নিজের হৃদপিন্ডের ধুকপুকানি অনুভব করি। 
তখন আমি অবশ হই, সময় কোনদিকে ছুটে বুঝি না।
মায়াবী শব্দগুলো শুধু ডানকানে শুনতে পাই। 
আমি হালকা হই, শব্দগুলো আলিঙ্গন করে আমায়। 
আমি বসতি স্থাপন করি সেই জগতে। 
আহাঃ কী মায়াবী এ জগত!