আমার মাতৃভাষা
মা আমার, ভাষা আমার
তোমার সাথে সুখ দুঃখ ভাগ করে চলি
তোমার স্তন্যপানে উদ্যমী চলা
দূরদিগন্তে শুধু বাংলায়ভরা আশা।
আবুল বরকত ওনাদের রক্তঝরা দিন
আজও মনে পড়ে, যখন হোঁচট খেয়ে
রক্ত ঝরে দেহ থেকে - 'মা',বলেই ডাকি,
এ যে আমার প্রাণের বাংলা ভাষা।।