অন্তমিল
মনের অংক কষতে গিয়ে মন ই হল বেজার;
বুদ্ধির অংকের কাছে মন হলো অসার..
বিবেকের কাছে অনুভূতি গুলো যে বড্ড বেমানান_
বিবেক যেখানে সক্রিয়, অনুভূতিগুলো
কেমন জানি সুপ্ত;
ইচ্ছে গুলো কেমন যেন অনিচ্ছায় বশীভূত,
অভ্যাস কে দূরে ঠেলে অনভ্যাসকে জানাই স্বাগত।
অসময়ে কেমন জানি ডানা মেলে উড়ি
সময়টাকে কিভাবে যে আটকে ধরে বাঁচি।
অবহেলা কে প্রতিনিয়ত মায়ার ছলে গড়ি
ভালোলাগাকে আগলে রাখতে মন্দের হাতেকড়ি।
নতুন সৃষ্টি তে মেতে উঠি রোজ,
তা বলে কি অতীতের রাখি না খোঁজ?
আয়নায় বারবার নিজেকে দেখি,
তা বলে কি আয়নার বাইরে সবই মেকি!
ভ্রমের মধ্যেই ঘুরছে জীবন খাতা_
অপেক্ষায় থাকলো পড়ে শুধুই শেষ পাতা।।