স্বপ্নের রূপসী অপ্সরা
দেখা দিল রূপসী অপ্সরা ,
আমি নিদ্রায় গভীরে ।
ভুলতে পারিনি তবে,
ভূলতে পারিনি রূপসীর ছবিরে ।।
রূপসীর ওই চোখে আমি ,
পেলাম যে সুখ ।
রূপসী যেয়না আর,
মায়াবী রূপসীর মুখ ।।
কাছে বসে রূপসীর ,
কন্ঠের যে ওই সুর ।
যেয়নাগো রূপসী,
কাছে এসে দূর ।।
সময় যে যাচ্ছেনা আর,
দাও রুপসী দেখা ।
স্বপ্নে দেখা দিলে,
রূপসী আমি একা।।
রূপসীর ওই হাতের ছোঁয়া,
আর মায়াবি চোখ ।
হাঁসি আমার কেড়ে নিলে ,
নিঃরস করলে মুখ।।
দেখা দাও রূপসী অপ্সরা,
একবার পলকে।
রূপসী কোথায় গেলে,
আসনা ঝলকে ।।
রূপসী আর আসবেনা ,
গেলে কোন দেশ।
রূপসী কোথায় তুমি,
আমায় করলে শেষ ।।