প্রেরণাদ্যুতি আজ
প্রেরণাদ্যুতি আজ ভাষার আভরণে !
চৈতন্যের সবুজে জাগে প্রেমতৃষ্ণার জ্যোতি ।
দ্বৈত-তৃষ্ণার মুগ্ধতা খোঁজে অপাপবিদ্ধ স্বাদ।
নয়নের পটে বাঁচে ক্রন্দনের পূর্ণতা ;
অপরূপ সসীমে খোঁজে ধানফুল-আদর !
সুন্দরের চন্দন ঐ সসীমেই অসীম !
অদ্বৈত তৃষ্ণাও ঐ বিন্যস্ত আজ ।
সুরভিত দেখো আজ বস্তুহীন পুষ্পের দ্বিধা।
অশন-বসন-মনন-পরাগ
আজ নিঃসঙ্গতাকে ভুলে যাবেই !
নূপুরও তন্বী আজ !
ব্যথাহারী আধুনিক খোঁজে সোহাগী সজ্জা।
অমলিন সুধায় বিভূষিত অদ্বৈত প্রেম !
ফাগুন আর কাঁকনে বাঁচে মানবিক মধুময় !