Feb 17, 2022

প্রসেনজীৎ সাহা

মায়ের ভাষা 

ভূমিষ্ট হয়ে যে ভাষায় করেছি চিৎকার।
সে ভাষা ভুলিবার সাধ‍্য কী আছে আমার ?
যে ভাষায় কথা বলে আমার মা।
সে ভাষার মতন মধু আর কোথায় আছে বল না।
বাংলা ভাষা আমার অহংকার।
বাংলায় আমি হাসি,কাঁদি করি চিৎকার।
এই মুখে কী অন‍্য ভাষা মানায় আর।
হাসিমুখে বলি আমি বাংলা আমার প্রাণ।
আমাদের যতই করো অপমান।
প্রাণ দিয়ে ও আমি গাইবো আমার মায়ের গান।