শান্তির নীড়
চেয়ে চেয়ে দেখি,
মুখের ভাষা বলতে না পারি।
ব্যস্ত শহরে করি ছুটোছুটি,
রাস্তার গলিতে আজও ঘুরি আর ফিরি।
খুঁজে বেড়াই মোরা শান্তির নীড়।
সবাই ভাবে ভালো আছি,
আমি আর তুমি।
জানে না কেউ জীবনের কষ্ট খানি।
চিৎকার করে বলতে পারি,
ভালো নেই কেউ।
আছে শুধু সবার জীবন খানি।
কষ্টে যাদের জীবন গড়া,
কতো যে ব্যথা, পায় তারা।
সাহস করে পারে না বলতে,
এই হলো কষ্টের জীবন ধারা।
ভাবছি এবার মনে মনে,
শান্তি নেই আর এই ভুবনে।
সবাই একদিন চলে যাবে শান্তির নীড়ে,
দেহ খানা জ্বলবে যেদিন চিতার আগুনে।।