Feb 18, 2022

শ্রী অভিষেক অধিকারী

সৃষ্টির পথ ধরে

সুদূর অতীতে লেখা রূপকথার গল্প গুলো জীবন্ত হতে চায়।
আজ সৃষ্টির পথে লেগেছে নেশা।
মৃতপ্রায় অভিনেতার অভিনয় দিয়ে তাকে পূরণ করা যাবে না।
সন্ন‍্যাসী মেঘের উন্মাদ আক্রোশে ধরেছে ফাটল।
প্রেমের ভিতরেই লুকিয়ে রয়েছে তোমার দাবা খেলার দাও প‍্যাঁচ।
তোমার প্রথম যৌবনের কালো ঘুঁটি গুলো আজও সাজানো রয়েছে,
দাবাবোর্ডের উপর। 
তুমি তাকে পরিষ্কার করো নি।
আমি তোমাকে মারব সাদা ঘুঁটি দিয়ে।
তবে,
একটা সৃষ্টির পথ, যা তুমি আজও আবিষ্কার করো নি।
আমি সৃষ্টির পথে হেঁটে গেছি, আমার কাছে সে অনন্ত সম্ভাবনাময়।
আজও হাঁটছি তোমার সীমারেখাকে ব‍্যঙ্গ করতে করতে।