Feb 18, 2022

জাহানারা বেগম

২১শে ফেব্রুয়ারী

বাংলা মার দুর্নিবার দামাল সন্তান 
তোমরা শফিক, রফিক, বরকত, জারবার।
আরও বহু ভাষা বিপ্লবী কলেজ ছাত্র
 পাকিস্তানি সেনার গুলিতে করে প্রাণ দান ।
 সফল করে গেছ এই বাংলা ভাষা আন্দোলন । 
বহুরীর নিজের জীবন করে কুরবান
 এনে দিয়েছ মায়ের ভাষা আর
 ২১শে ফেব্রুয়ারীর 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান 
শহীদ বীর তোমরা মহান
তোমরা বাংলা মার দুর্নিবার দামাল সন্তান ।
সালটা ছিল ১৯৯৯ দিনটি ছিল ১৭ই নভেম্বর 
ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউনেসকো শহর । বসেছিল ৩০ তম অধিবেশন।
সেই সভায়
২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষাদিবস
ঘোষণা প্রস্তাব হয়েছিশ পাশ ।
সুদুর প্রেসারী ছিল এই স্বীকৃতি। 
বাংলা মার বীর সন্তানদের রক্তের মূল্যের স্বীকৃতি ।
মুখের কথা নয় বহুমূল্যবান এই স্বীকৃতি
এক কোটি ডলার খরচের স্বীকৃতি 

বহুগুণী জনের বহু চেষ্টা আবেদন
 নিবেদনের মূল্যের স্বীকৃতি 
সেই ঐতিহাসিক অধিবেশনে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দাবির মূল প্রস্তাবক
ছিল বাংলা দেশ আর সৌদি আরব ।
আজ ২১ শে ফেব্রুয়ারী বাংলার গৌরব।