গৃহশিক্ষক
হ্যাঁ, আমরা বাড়ী বাড়ী ঘুরে বেড়ানো গৃহশিক্ষক।
অভিভাবকরা হলো আমাদের প্রিয় পরীক্ষক।।
ব্যস্ততার মাঝে কাটে মোদের দিন- রাত -ভোর।
এক বাড়ী থেকে আরেক বাড়ী প্রতিদিনের দৌড়।
হৃদয়ে চাপা কষ্ট পুষেও মুখে মিষ্টি সুর।
কটূকথা মোদের থেকে থাকে অনেক দূর।।
অর্থের অভাবে রঙিন স্বপ্ন হয় চুর -মার।
জীবন নাট্যে বাজে শুধু অভিমানী সেতার।।
দাবদাহ কিংবা শীতের কনকনে রাত।
শতকষ্টেও আসে না মোদের একটু অব-সাদ।।
মোদের নিয়ে বসে কত আলোচনা সভা।
দিনের শেষে শেষ বেলাতে কষ্ট বুঝে কেবা।।
ডিগ্রী মোদের আছে তবু সম্মান টুকু নেই।
ভারসাম্যহীন একটু হলে আঙুল উঠবেই।।
চাকুরীর পিছন দৌড়াতে গিয়ে পাকা ধানে মই।
স্বপ্ন ছিলো বড়ো বড়ো কিন্তু পূরণ হলো কই।।
শীত,বর্ষা, গ্রীষ্মকাল কোনো তফাৎ নাই।
কর্তব্যটা অনেক বড়ো পড়াতে যাওয়া চাই।।
আমরা হলাম মধ্যম শ্রেণীর বিশাল বড়লোক।
মাস ফুরালে টাকার জন্য লাগে গলযোগ।।
ঘড়ির কাঁটায় আছে আঁকা মোদের জীবনছবি।
কালের স্রোতে আমরা সবাই আপন মনের কবি।।
সময়ের সাথে তাল মিলিয়ে একটু ভালো থাকা।
ছাত্রছাত্রীদের মাঝেই নিজের পরিবারকে দেখা।।