অভিমানী শেকল
কুয়াশাপুরে যে আবছা ঘর তোমার রেটিনায় ভাসছে
তোমার-ই অভিনয়ের ঋণ দিয়ে আমার তৈরী করা
বাড়িটির নামকরণে তুমি বাঁধা দেবে জেনেও রেখেছি -"প্রত্যাশা কুঠির"
নিথর গোলাপের দেহে সযতনে আমি রোজ তোমার স্মৃতির নিকোটিন সাজাই ;
তোমার প্রতিশ্রুতিরা হেমন্তের হলুদ পাতা
তোমার ছুঁড়ে দেওয়া একাকীত্ব দিয়ে পৌষ এঁকেছি গোধূলির চোখে
খোলা চুলে ব্যালকনিতে দাঁড়ালেই পড়ন্ত বিকেল এসে বিষন্নতা কাটাতে আলিঙ্গন করে
তাকে তোমার দোহাই-এ বারণ করেছি
আর!
অভিমানের পায়ে শেকল বেঁধে দিয়েছি কফির ধোঁয়ায় সাথে
এখন কষ্টদের মিছিল হয়না,
তবে ঠিক!কখনো নিরুত্তর ফিরিয়ে দাওনি
তাই আমি প্রেমান্ধ ভিখারি হয়ে
শত শত আলোকবর্ষ দূরে
হেঁটে যেতে পারছি।
স্মৃতিদের মেলা বসাবো শূন্যতার বুকে।।