বেলা শেষে
এই জীবনে আমি রক্তপাত দেখেছি,
দেখেছি হাজারটা মৃত লাশ।
ওরা কথা বলে না
নিশ্চুপ হয়ে চেয়ে থাকে,
দূর আকাশের দিকে।
এদের কেউ চায় না
এরা যারে চায়
তারে পায় না।
কতশত আকাঙ্ক্ষা পোষে রাখে
বেলাশেষে পূরণ করবে ভেবে,
অবারিত ঝর্ণার জল এদের চোখ থেকে নেমে আসে!
পারেনা সামলাতে
তবুও নাটক চালিয়ে যায়;
পিছুটান এদের তাড়া করে
এরা এগিয়ে যেতে চায়
পারে না,
আজও কেউ পারেনি!
ভবিষ্যতেও পারবে না।
এ এক মায়া
কায়া দিয়ে আটকে রাখে,
আজব ভাবে ব্যাথা দেয়
মানুষ ভেঙেচুরে ছারখার হয়ে যায়
কেউ টের পায় না,
পাবেও না।
জীবনের ঘানি টানতে টানতে মৃত্যু পর্যন্ত যাবে,
মাঝ পথে বহুবার আত্মহত্যা করবে;
তবে আত্মা দেহ ছেড়ে পালাবে না!
মৃত লাশ হয়ে আবার মরতে যাবে।।