প্রভাতের ফেরী
প্রভাতের ফেরি গায়ে মেখে চললো দূরের মাঠে,
হোক শীত কিংবা ঘর্মাক্ত রোধলা তাপ
বাঙালীর বয়ে চলা প্রাণ, বাঙ্গালীর সুরে সুরে মেশা সেই গান, শিরাতে শিরাতে বইবে শুধুই তার জয়ধ্বনি।
ভোরের কুয়াশাভরা মাঠের শেষে শিশিরের জমানো প্রত্যেকটা ফুটাতে ধুচ্ছে জননীর পদধূলি।
শঙ্খধ্বনির আওয়াজ আর উলুধ্বনিতে বাজছে বাংলার জয়ধ্বনি।
লাখ লাখ মানুষ আর শহিদের রক্ত যায়নি বিফল,
জীবন কুরুচ্ছে নতুন আলো নতুন পথ।
আবার নতুন করে জন্মাবে নেতাজি, জন্মাবে মাইকেল, জন্মাবে জীবনানন্দ।
আবার শুরু হবে নতুন করে সাহিত্যের পথচলা,
আবার নতুন রূপে আসবে বাংলার রূপ।
আবার বছরের পর বছর ফিরে আসবে আমাদের ২১ ফেব্রুয়ারি।